টঙ্গীতে দিনব্যাপী স্কাউট সমাবেশ উদ্বোধন
বুধবার টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি স্কাউট ও গার্লস ইন স্কাউট সমাবেশের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মোঃ মতিউর রহমান বি.কম। সমাবেশে প্রধান শিক্ষক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আব্দুস সবুর খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় (ফার্সী ভাষা ও সাহিত্য), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম আবু ওবায়দা আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান (এএলটি) জেলা সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন) গাজীপুর, মোঃ দেলোয়ার হোসেন, সম্পাদক, বাংলাদেশ স্কাউট, গাজীপুর সদর, গাজীপুর, জনাব মোঃ ইদ্রিস আলী (উডব্যাজ) প্রাক্তন সহকারী শিক্ষক ও স্কাউট শিক্ষক, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। সমাবেশের সার্বিক তত্ত্বাবধান করেন জনাব নিজাম উদ্দিন আহমেদ, সহকারী প্রধান শিক্ষক (দিবা) ও মোঃ হেলাল উদ্দিন মোল্লা সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী)। সমাবেশ পরিচালনায় ছিলেন আব্দুস সাত্তার ও জাহাঙ্গীর আলম খান (বয়স্কাউট শিক্ষক), নিলুফা ইয়াসমিন মনিরা (গার্লস্ ইন স্কাউট শিক্ষক), শামীমা আক্তার খাতুন, আতাউল গণি, মোঃ জাহাঙ্গীর আলম খান, মোঃ মোতাহার হোসেন খান, জাকির হোসেন ও মাহফুজুল হক প্রমূখ শিক্ষক মন্ডলী। দিনব্যাপি বিভিন্ন কর্মসুচি শেষে স্কাউটারগণ তাবু জলসায় সাংস্কৃতিক অনুষ্ঠানটির সমাপ্তি টানে।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 