News Bangla 24 BD | গাজীপুরে টিআইবি-সনাক এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে টিআইবি-সনাক এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত


টিআইবি-সনাক (সচেতন নাগরিক কমিটি) গাজীপুর শাখার উদ্যোগে স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং মানোন্নয়নের লক্ষ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এর সাথে মতবিনিময় সভা বুধবার বেলা ১২.০০ টায় হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সনাকের সহ-সভাপতি অধ্যাপক এম. এ.বারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ আলী হায়দার খান, পরিচালক। আরো উপস্থিত ছিলেন ডা. তপন কান্তি সরকার, সহকারী পরিচালক, ডাঃ প্রণয় ভূষণ দাস, আরএমও, ডা: শেখ কামরুল ইসলাম, ডা: তাসলিমা আক্তার, ডা: মো. মাঈনুল ইসলাম, সনাকের সহ-সভাপতি ফাতেমা জোহরা, সনাক সদস্য কাজী মোসাদ্দেক হোসেন, মো: হাসান আলী, রোকেয়া চৌধুরী, মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, স্বজন সদস্য মীর মোহাম্মদ ফারুক, মুহাম্মদ ফজলে নিজামীসহ হাসপাতালের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী মোসাদ্দেক হোসেন। স্বজন সদস্য লিয়াকত চৌধুরীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ