News Bangla 24 BD | হরিণাকুন্ডু-সাধুহাটি রাস্তায় নিয়ন্ত্রনহীন অবৈধ যানে যখম মেধাবী নবম শ্রেণীর ছাত্রী জুঁই এখন অর্থের অভাবে হতে চলেছে পঙ্গু - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

হরিণাকুন্ডু-সাধুহাটি রাস্তায় নিয়ন্ত্রনহীন অবৈধ যানে যখম মেধাবী নবম শ্রেণীর ছাত্রী জুঁই এখন অর্থের অভাবে হতে চলেছে পঙ্গু


ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পেশীনগর গ্রামে মহিরুদ্দীনের নাতনী পারদখলপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী জুঁই এখন পঙ্গুত্বের হাত থেকে রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে ঝিনাইদহের আল মামুন (প্রাঃ) হাসপাতালের বিছানায়। অর্থের অভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে যেতে না পেরে বাধ্য হয়ে শহরের ছোট একটি হাসপাতালে চিকিৎসার ব্যাবস্থা করেছেন স্কুলের শিক্ষক ও স্থানীয় সাধারন জনতা। জানা গেছে, গত ১১ সেপ্টম্বর স্কুল ছুটির পর পেশীনগর গ্রামে অবস্থিত পিতা মাতা হারা জুঁই নানা বাড়ীর উদ্দ্যেশে রওনা দিলে পথিমধ্যে হরিণাকুন্ডু সাধুহাটি প্রধান সড়কের দৌলতপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে পৌছালে হরিণাকুন্ডু গামী নিয়ন্ত্রনহীন স্যালো মেশিন চালিত অবৈধ যান (আলমসাধু) রাস্তার পাশদিয়ে আসা ছাত্রীদের উপর তুলে দেয়। এতে ঐ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী জুঁইসহ বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে জুঁই এর অবস্থা আশংঙ্কা জনক দেখে, অন্যান্য স্কুল ছাত্রী ও পথচারিরা হরিণাকুন্ডু স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার ডান পায়ের উরুর সবকয়টি হাড় ভেঙ্গে চুরমার হয়ে যায়। মেধাবী ছাত্রীর উন্নত চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন যা যোগান দেওয়ার কেউ নেই। সমাজের দানশীল বিত্তবানদের প্রতি সামান্য সাহায্যের আবেদন জানিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও জুইয়ের নানা হতদরিদ্র দিনমজুর মহিরুদ্দীন। সাহায্য পাঠানোর ঠিকানা অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিকাশ নাম্বার ০১৭১৪-৬০০৩৮৮।

এ বিভাগের অন্যান্য সংবাদ