News Bangla 24 BD | গাজীপুরে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচি উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচি উদ্বোধন


” সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর- প্রান- প্রকৃতি সাজাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বোর্ড বাজার শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতাধীন শাখা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ঢাকা নর্থ জোন এর প্রধান মোঃ আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন। ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং আরডিএস সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক ডঃ মোঃ রফিকুল আলম খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অপারেশন্স, বোর্ড বাজার শাখার ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, ঢাকা নর্থ জোন এর প্রিন্সিপাল অফিসার মোঃ জসিম উদ্দিন, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সহকারী কর্মকর্তা মোঃ মতিউর রহমানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তালাওয়াত করেন পল্লী উন্নয়ন ফিল্ড অফিসার মোঃ শফিউজ্জামান। বক্তারা বৃৃক্ষের বিভিন্ন উপকারী দিকসমূহ করেন এবং সরকার ঘোষিত ত্রিশ লক্ষ শহীদের স্বরেণ ত্রিশ লক্ষ বৃক্ষরোপণ কর্মসুচিতে সবাইকে কমপক্ষে ২ টি করে দেশীয় ফলজ গাছ লাগানোর আহবান করেন। এবছর বৃক্ষরোপণ কর্মসুচিতে অংশ নেওয়ার জন্য পল্লী উন্নয়ন প্রকল্পের সকল সদস্যদের মাঝে তিন হাজার দেশীয় ফলজ গাছ বিতরণ করা হয়। উল্লেখ্য – ২০১২ সাল থেকে এ পর্যন্ত ইসলামী ব্যাংক বোর্ড বাজার শাখা এই প্রকল্পের সদস্যদের মাঝে প্রায় ত্রিশ হাজার বিভিন্ন ফলজ,বনজ ও ঐষধি গাছের চারা বিতরন করে পল্লী এলাকার দরিদ্র অসহায় জনগোষ্ঠীর অর্থনৈতিক, সামাজিক ও নৈতিক মানোন্নয়নের মাধ্যমে আদর্শ গ্রাম প্রতিষ্ঠার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ