News Bangla 24 BD | কাপাসিয়া শ্রেষ্ঠ দুই শিক্ষক - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কাপাসিয়া প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ উপলক্ষে কাপাসিয়া উপজেলায় পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটি ও হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মাহমুদুল হাসান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে।
কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমান আজ ১৭ সেপ্টেম্বর সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন বোর্ড সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নীলিমা রায়হানা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আব্দুর রহিম প্রমূখ।
নির্বাচিত ওই ২ শিক্ষক আগামী ২০ সেপ্টেম্বর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনী পরিক্ষায় অংশগ্রহণ করবে।
মোছলিমা আক্তার ১৯৯৮ সালে পাক বাঘিয়া সরকারী প্রাঃ বিঃ সহকারী শিক্ষক পদে যোগদান করে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০০৯ সালে পাবুর সরকারী প্রাঃ বিঃ প্রধান শিক্ষক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
মোঃ মাহমুদুল হাসান ২০০৯ সালে গাওরার সরকারি প্রাঃ বিঃ সহকারী শিক্ষক শিক্ষকতা পেশায় যোগদান করেন। ২০১২ সালে হরিমঞ্জুরী সরকারি প্রাঃ বিঃ সহকারী শিক্ষক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ