News Bangla 24 BD | সুমাইয়া ও রাব্বী দুঃস্থ শিশু পুনর্বাসন কেন্দ্রে - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

সুমাইয়া ও রাব্বী দুঃস্থ শিশু পুনর্বাসন কেন্দ্রে


ফিরোজা নাজনীন বাঁধন : সুমাইয়া (০৯) ও রাব্বী (০৪) নামের দুই ভাই বোনকে গাজীপুরের টঙ্গীর শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়- গাজীপুর মহানগরের ভোগড়াস্থ বাসন মোড়ে ওই শিশু দুটি অসহায় অবস্থায় কান্নাকাটি করছিল। বিউটি নামের জনৈক মহিলা সেখান থেকে তাদেরকে চান্দনা চৌরাস্তার পুলিশ বক্সে পৌছে দেন। সেখান থেকে নবগঠিত বাসন থানা-পুলিশ শিশু দুটিকে তাদের হেফাজতে নিয়ে টঙ্গীতে শেখ রাসেল দুঃস্থ প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পৌছে দেয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন সাংবাদিকদেরকে জানান শিশু দুটি ভাই-বোন। তাদের বাবার নাম নজরুল ইসলাম। এ ছাড়া শিশু দুটি তাদের সম্পর্কে আর কিছু জানাতে পারেনি। ভোগড়াতেই বা তারা কিভাবে এসেছে সেটাও তারা জানেনা। শিশু দুটির বিষয়ে বাসন থানায় সাধারণ ডায়েরি হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ