News Bangla 24 BD | গাজীপুরে পিএসটিসি’র উদ্যোগে মনিটরিং ও সুপারভিশন বিষয়ে দক্ষতা উন্নয়ন সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে পিএসটিসি’র উদ্যোগে মনিটরিং ও সুপারভিশন বিষয়ে দক্ষতা উন্নয়ন সভা অনুষ্ঠিত


 পিএসটিসি কর্তৃক বাস্তবায়িত ইউবিআর প্রোগ্রাম এর আওতায় গাজীপুর সদর উপজেলা ও গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ৩০ টি উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক/সুপারদের নিয়ে ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ইং দিনব্যাপী এই মনিটরিং ও সুপারভিশন বিষয়ে দক্ষতা উন্নয়ন সভাটি পিএসটিসি’র মাস্টারবাড়ি কমপ্লেক্সে সম্পন্ন হয়।
পাঠ্যপুস্তকে অর্šÍভূক্ত বয়ঃসন্ধিকালীন প্রজনন ও যৌন স্বাস্থ্য শিক্ষা ও ইউবিআর কর্তৃক বাস্তবায়িত আমি এবং আমার পৃথিবী শিরোনামে কার্যক্রম মনিটরিং ও সুপারভিশন বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য পরবর্তী কর্মসূচী নির্ধারণে প্রধান শিক্ষকদের ভূমিকা নিয়ে সকলেই গুরুত্ব আরোপ করেন এবং নিজ নিজ প্রতিষ্ঠানে যথাযথ কার্যক্রম গ্রহণ করবেন এবং বাস্তবায়নে প্রয়োজনীয় ভূমিকা রাখবেন।
উল্লেখ্য যে, ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ইতোমধ্যে পিএসটিসি কর্তৃক বাস্তবায়িত ইউবিআর প্রোগ্রাম এর আওতায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ০২ জন সহকারী (১ জন মহিলা ১জন পুরুষ) শিক্ষক যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে পাঠদান ও ছাত্র/ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিং এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের প্রধানগণ বলেন এই কার্যক্রম এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষার সঠিক তথ্য ও পরামর্শ পেয়ে উপকৃত হচ্ছে। মনিটরিং ও সুপারভিশন বিষয়ে দক্ষতা উন্নয়নে সভাটি পরিচালনা করেন পিএসটিসি’র প্রধান কার্যালয়ের মনিটরিং এবং ডকুমেন্টেশন অফিসার, আবু সাদাদ মোঃ সায়েম। ইউবিআর-পিএসটিসি’র সহায়ক হিসাবে উপস্থিত ইয়ুথ অফিসার পিযুষ চন্দ্র সরকারসহ কমিউনিটি মবিলাইজার জীবন বর্মন, অনুপম সাহা ও সনিয়া আক্তার।

এ বিভাগের অন্যান্য সংবাদ