News Bangla 24 BD | পার্বতীপুরে তাপবিদ্যুৎ শ্রমিকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

পার্বতীপুরে তাপবিদ্যুৎ শ্রমিকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকে: দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর অধিনে বিদ্যুৎ উৎপাদনকর্মী হিসেবে নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার বেলা ১২টায় বড়পুকুরিয়া কয়লাখনি রেলগেট সংলগ্ন এলাকায় শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ লিখিত বক্তব্য পাঠ করেন।

এসময় সাধারণ সম্পাদক আবু সাঈদ আগামী ২৩ সেপ্টেম্বর এর মধ্যে হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর অধিনে বিদ্যুৎ উৎপাদনকর্মী হিসেবে নিয়োগ প্রধান দৃশ্যমান না হলে ২৪ তারিখ সকাল ৬টা থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে অবিরাম অবস্থান কর্মসুচিসহ রাজপথ, রেলপথ অবরোধের কর্মসুচি পালন করবেন বলে ঘোষনা দেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়নের নের্তৃবৃন্দসহ শতাধিক শ্রমিক। দীর্ঘদিন যাবৎ তাদের এ দাবী আদায়ের জন্য আন্দোলন করে আসছে শ্রমিকেরা । তারা পরিবার পরিজন নিয়ে দুবেলা দুমুঠো ডালভাত খেয়ে জীবন যাপনের জন্য আন্দোলন করছেরন বলেও উল্লেখ্য করেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ