গ্যাস সিলিন্ডারে ফেন্সিডিল পাচারকালে মহেশপুরের মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহঃ
খুলনায় অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের মধ্যে ১১৫বোতল ফেন্সিডিল পাচারকালে সুমন (৪০) নামের ঝিনাইদহের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে জিরোপয়েন্ট থেকে হরিণটানা থানা পুলিশ তাকে আটক করে।
তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গদখালী এলাকার সচিন ওরফে মজিদের ছেলে। এঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নাসিম খান জানিয়েছেন। ওসি জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা থেকে খুলনাগামী বাসে করে একটি গ্যাস সিলিন্ডারের মধ্যে ১১৫বোতল ফেন্সিডিল নিয়ে জিরোপয়েন্টে নামে সুমন নামের ওই মাদক বিক্রেতা। এসময় সন্দেহ হলে তার সাথে থাকা গ্যাস সিলিন্ডারটি তল্লাশী করে ফেন্সিডিল পাওয়া যায়। সাতক্ষীরার কলারোয়া থেকে তিনি এই ফেন্সিডিল বিক্রির জন্য খুলনায় এনেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 