News Bangla 24 BD | কালিগঞ্জ-জীবননগর মহা-সড়কে ট্রাকের ধাক্কায় নিহত:১ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালিগঞ্জ-জীবননগর মহা-সড়কে ট্রাকের ধাক্কায় নিহত:১


 ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কালিগঞ্জ-জীবননগর মহা-সড়কের বকুনড়ীয়া নামক স্থানে ট্রাক এবং আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধু চালক সুমন (২২) ঘটনাস্থলে মারা যায়। সুমন মহেশপুর উপজেলার মান্দার বাড়ীয়া ইউনিয়নের নওদা গ্রামের সন্তোস মন্ডলের ছেলে। স্থানীয়রা জানায় মহেশপুর উপজেলার নওদা গ্রামের একটি মাছের ব্যারেল ভর্তি আলমসাধু জীবননগর থানার বকুনডীয়া গ্রামের মধ্য থেকে মহা-সড়কে উঠার সময় জীবননগর দিক থেকে আসা একটি ট্রাক আলমসাধুকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে আলমসাধু চালক ছিটকে রাস্তার উপর পড়ে ঘটনাস্থলে তিনি মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নিয়ে যায়। এ খবর লেখা পর্যন্ত সমিনের লাশ থানা হেফাজতে ছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ