News Bangla 24 BD | গাজীপুরে নিরাপদ ব্রয়লার মাংস উৎপাদন ও বিপণন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে নিরাপদ ব্রয়লার মাংস উৎপাদন ও বিপণন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা


নিরাপদ ব্রয়লার মাংস উৎপাদন ও বিপণন বিষয়ক ক্রেতা-বিক্রেতা-ভোক্তা সমন্বয়ে সচেতনতামূলক আলোচনা সভা মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ অফিস ও এফএও ফুড সেফটি প্রোগ্রাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ অফিসার দীপক রঞ্জন রায়। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: জহিরুল ইসলাম, এফএও ফুড সেফটি প্রজেক্টের ন্যাশনাল কনসালটেন্ট ডা: তাসলিমা আকতার, পিরুজালী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্লাহ সরকার মঞ্জু প্রমুখ।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, নিরাপদ ব্রয়লার উৎপাদনকারী, মাংস ব্যবসায়ী, ফাস্ট ফুডের দোকান মালিক, হোটেল কর্মচারী, ভোক্তা, ক্রেতা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ