পূবাইলে যার বাড়িতে থানা, তিনিই প্রথম মামলার প্রথম হাজতি
নিজের জমিতে মাথার ঘাম পায়ে ঝড়িয়ে নির্মাণ করা ভবনটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানা কার্যালয়ের জন্য ভাড়া দেন ফরিদপুরের আব্দুর রশিদ। সাথে তৈরী করেন থান হাজতখানাও। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার নির্মিত ওই থানা হাজতেই প্রথম আসামী হিসেবে ঢুকলেন তিনি।
প্রকাশ, সম্প্রতি রোববার থানা উদ্বোধনের দ্বিতীয় দিনে ভবনটির সামনে দেয়ালে রং করার সময় ৩৩ হাজার ভোল্টেজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় জনৈক রং মিস্ত্রি জাহাঙ্গীর। এ ঘটনায় নিহত রং মিস্ত্রি জাহাঙ্গীরের চাচা মো. মমিন বাদী হয়ে পূবাইল থানায় মামলা দায়ের করেন। যার এক নম্বর আসামি হলেন থানা ভবন মালিক আবদুর রশিদ। আর দুই নম্বর আসামি তার কেয়ারটেকার উজ্জ্বল।
মঙ্গলবার সকালে হাসপাতালে নিহত জাহাঙ্গীরের চাচা মমিনের সঙ্গে আপোষে বিষয়টি মীমাংসা করার সময় পুলিশ আবদুর রশিদকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়ে দেয়। পলাতক রয়েছে মামলার দুই নম্বর আসামী উজ্জ্বল।
মামলার বিবরণে জানা যায়, রোববার থানা উদ্বোধনের দ্বিতীয় দিনে ভবনটির সামনে দেয়ালে রং করার সময় ৩৩ হাজার ভোল্টেজের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রং মিস্ত্রি জাহাঙ্গীর। যার বাড়ি লক্ষèীপুর জেলায়।
থানা ভবনটি নির্মাণে গাফিলতি, নিয়মনীতি অমান্য করা, ঝুঁকিপূর্ণ ৩৩ হাজার ভোল্ট বৈদ্যুতিক তারের নিচে এবং পল্লীবিদ্যুৎ সাবস্টেশন ঘেঁষে স্থানীয় বিদ্যুৎ অফিস ও এলাকাবাসীর বাধা-নিষেধ তোয়াক্কা না করার অভিযোগে থানা ভবনের খোদ মালিক আবদুর রশিদের বিরুদ্ধে পূবাইল মেট্রোপলিটন থানার প্রথম মামলাটি দায়ের হয়।
এ মামলাটি একটি বিরল ঘটনার জন্ম দিয়েছে। কারণ সে অনেক পরিশ্রম করে যে জমির মালিক থানা ভবনটি নির্মাণ করেছেন সেই মালিকই হলের থানায় নথিভুক্ত হওয়া প্রথম মামলার আসামি।
কিছুদিন আগেও যিনি তালটিয়ার চেয়ারম্যানবাড়ি রোডে তার ভবনে থানা কার্যক্রম চালুর জন্য অনেক দৌড়ঝাঁপ করেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পেছনে। একপর্যায়ে ভবনটি ভাড়া নিতে রাজি করাতেও সফল হন তিনি। কিন্তু নিজ হাতে তৈরি করা থানাহাজতে তাকেই প্রথম আসামি হয়ে ঢুকতে হলো। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 