News Bangla 24 BD | গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ


 গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় বকেয়া বেতনের দাবিতে ব্যানবীজ লিমিটেড নামের এক জুতা উৎপাদনকারী কারখনার শ্রমিকরা মাওনা-বরমী-গফরগাঁও আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
বুধবার দুপুর দুইটার দিকে কারখানার শ্রমিকরা আনসার রোড টেপিরবাড়ি বাজার এলাকায় অবস্থান নিলে দুই ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে থাকে। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিলে বিকেল চারটার দিকে তারা সড়ক থেকে চলে যায়।
কারখানার শ্রমিক মনোয়ারা বেগমজানান, কারখানায় তাদের গত আগষ্ট মাসের বেতন ও উৎসব ভাতা বকেয়া পড়েছে, একাধিকবার পরিশোধের জন্য তারিখ দিয়েও কর্তৃপক্ষ বেতন ভাতা পরিশোধ করেনি।বকেয়া বেতনের কথা বললে তারা ছাঁটাইসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়। সর্বশেষ গত ১৫সেপ্টেম্বর বেতন ভাতা দেয়ার কথা ছিল।ঈদের পর বেতন ভাতা না পেয়ে বর্তমানে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। তাই বাধ্য হয়েই তাঁরা সড়কে অবস্থান নিয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশেরগিভেন্সী ক্যাম্পের পরিদর্শক মো. হাবিব ইস্কান্দার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে দুই ঘন্টা পর বিক্ষোব্ধ শ্রমিকরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব:) শরীফ মাহমুদ জানান,নানা ধরনের প্রতিবন্ধকতায় শ্রমিকদের বেতন বকেয়া পড়েছে, তবে বকেয়া বেতন খুব দ্রুত সময়ে পরিশোধ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ