পিএসটিসির হ্যালো, আই এ্যাম প্রকল্পের উদ্যোগে কাজী ও ঘটকদের সাথে সভা
পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) কর্তৃক বাস্তবায়িত ও রুটগার্স, নেদারল্যান্ড এর সহযোগিতায় পরিচালিত হ্যালো, আই, এ্যাম প্রকল্প, গাজীপুরের উদ্যোগে স্থানীয় কাজী ও ঘটকদের সাথে বাল্য বিবাহ প্রতিরোধে এক সভা আয়োজিত হয়। সভাটি সঞ্চালনা করেন হ্যালো, আই, এ্যাম প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ আবুখায়ের মিয়া এবং সভাপতিত্ব করেন গাজীপুর কাজী সমিতির সভাপতি আলহাজ্জ মোঃ শরীফ হোসেন।
বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তারা বলেন, কোন কাজী বয়সের সঠিক প্রমাণ ছাড়া বিবাহ নিবন্ধন করেন না। বাল্যবিবাহ বন্ধে অভিভাবতকদের সচেতনতা বাড়াতে হবে। বক্তারা নিজ নিজ কর্মক্ষেত্রে এ বিষয়ে কাজ করবেন বলে মতামত ব্যক্ত করেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৫ জন কাজী ও ০৪ জন ঘটক। অভিভাবক নেটওয়ার্ক ও কিশোর-কিশোরী নেটওয়ার্কের প্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সভাপতি বলেন, তৃণমূল পর্যায়ে সচেতনতা ও প্রশাসনের হস্তক্ষেপ খুব জরুরী বাল্যবিবাহ বন্ধ করার জন্য, সেইসাথে ভূয়া জন্মনিবন্ধন বন্ধের আহবান জানান। ঘটক প্রতিনিধি বলেন, কোন বিয়ের আলোচনা করার আগে তারা বয়স যাচাই করবেন যাতে বাল্যবিবাহের ঘটনা না ঘটে। পরিশেষে সভাপতি বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।

গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 