কালিয়াকৈরে ফেন্সিডিলসহ শ্রমিকলীগ নেতার স্ত্রী আটক
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের কালিয়াকৈরে ১০ বোতল ফেন্সিডিলসহ আন্তঃজেলা মাদক পাচারকারী দলের কুখ্যাত সদস্য মাসুদা পারভীন ওরফে মাসুমা আক্তার (৩৭) কে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের য্গ্নু সম্পাদক ও উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আতাউর সরকারের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল এর নেতৃত্বে একদল পুলিশ শনিবার ভোরে উপজেলার চাপাইর গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক পাচারকারী দলের কুখ্যাত সদস্য মাসুদা পারভীন ওরফে মাসুমাকে আটক করেছে। এসময় তার বাসভবন তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা ও ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের য্গ্নু সম্পাদক ও উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আতাউর সরকারের স্ত্রী বলে পুলিশ জানায়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মোঃ আতিকুর রহমান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 