News Bangla 24 BD | ঝিনাইদহে দুর্ঘটনা রোধে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঝিনাইদহে দুর্ঘটনা রোধে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহের সকল সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা রোধে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং ইউনিট এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর প্রমুখ। এ প্রশিক্ষন কর্মশালায় সড়ক নিরাপদ রাখার এবং দুর্ঘটনা এড়ানোর জন্য চালক ও হেলপারদেরকে বিভিন্ন নিয়ম কানুন ও দিকনির্দেশনা দেওয়া হয়। সড়কে ফিটনেস বিহীন ও লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোর জন্য বলা হয়। এসব আইন অমান্য করলে কি ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে তা তাদেরকে অবহিত করা হয়। কর্মশালায় জেলা ও উপজেলার চালক ও হেলপাররা অংশ নেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ