News Bangla 24 BD | শৈলকুপার লাঙ্গলবাধ বাজার থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

শৈলকুপার লাঙ্গলবাধ বাজার থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


 ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ বাজার থেকে ৭ কেজি গাঁজাসহ ফজলুর রহমান (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাজারের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃত ফজলুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হিমসাতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মোটর সাইকেল যোগে এক মাদক ব্যবসায়ী মাদক পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সমিরন বৈদ্য সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ তাকে আটক করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ