গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫
গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জ শহরের প্রধান সড়কের পাঁচুরিয়া এলাকায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে পড়ে বালুবাহী ট্রাক, ইজিবাইক ও বাইসাইকেল খালের মধ্যে পড়ে গেছে। এতে চালক ও ইজিবাইক আরোহীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আজ রবিবার (১৪ জুন) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ব্রিজটি ভেঙে যাওয়ায় জেলা শহরের সঙ্গে যোগাযোগব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে পাঁচুরিয়া এলাকার অত্যন্ত ব্যস্ত ও জরাজীর্ণ বেইলি ব্রিজটি দিয়ে একটি বালুবাহী ট্রাক পার হচ্ছিল। ট্রাকটি ব্রিজের ঠিক মাঝখানে পৌঁছা মাত্রই অতিরিক্ত লোড নিতে না পেরে মড়মড় শব্দে পুরো ব্রিজটি ধসে খালের মধ্যে পড়ে যায়। এ সময় ট্রাকের ঠিক পেছনে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইক এবং একটি বাইসাইকেলও ছিটকে খালের পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত বাড়ান। এই দুর্ঘটনায় ট্রাকচালক, ইজিবাইক চালক ও আরোহীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রধান সড়কের এই গুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে পড়ায় দক্ষিণ-পশ্চিম গোপালগঞ্জের হাজার হাজার মানুষের জেলা শহরে যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, হাসপাতালগামী ও সাধারণ পথচারীরা পড়েছেন চরম বিপাকে। বর্তমানে বিকল্প পথ হিসেবে চালকেরা লেকপাড়ের রাস্তাটি ব্যবহার করছেন। তবে রাস্তাটি সংকীর্ণ ও খানাখন্দে ভরা হওয়ায় সেখানেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচল করতে এবং একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল
‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 