News Bangla 24 BD | গাজীপুরের বাঙ্গালগাছে অবৈধ বাঁশ বাজার: বাঁশভর্তি ট্রাকের বাঁশ ঢুকে রাজীবের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

গাজীপুরের বাঙ্গালগাছে অবৈধ বাঁশ বাজার: বাঁশভর্তি ট্রাকের বাঁশ ঢুকে রাজীবের মৃত্যু


গাজীপুর শহরের জয়দেবপুর টু পূবাইল সড়কের বাঙ্গালগাছে স্থাপিত অবৈধ বাঁশ বাজারে বাঁশভর্তি ট্রাকের বাঁশের আঘাতে রাজিব (৩৪) নামের এক যুবকের নির্মম মৃত্যু হয়েছে মর্মে খবর পাওয়া গেছে। রাজিব গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বন্দান গ্রামের মোঃ একবর আলীর ছেলে।
জানা যায়- শুক্রবার রাত অনুমান সাড়ে ৯ টার দিকে জয়দেবপুর থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে রাজিব কে বহনকারি অটো গাড়িটি বাঙ্গালগাছের অবৈধ বাঁশ বাজারে বাঁশভর্তি থামানো ট্রাকের পেছনে ধাক্কা খায়। তাতে বাঁশের আগা গিয়ে রাজিবের বুকের সামনে দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেড়িয়ে যায়। লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্দে মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, তারা প্রাথমিক চিকিংসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। ঢাকায় চিকিৎসারত অবস্থায় শনিবার দুপুরে সে মৃত্যুকোলে ঢলে পড়ে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজিবের স্ত্রী ও ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।
তবে অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পর বাঁশ বাজারের লোকজনসহ স্থানীয় কতিপয় প্রভাবশালী লোকজন দুর্ঘটনার পর ট্রাকটিকে দ্রুত ছেড়ে দেয়। তারা দুর্ঘটনায় আহত রাজিবের পাশে পর্যন্ত দাড়ায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ