News Bangla 24 BD | পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটির সমাবেশ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটির সমাবেশ


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা লোপাটের ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবিতে এবং খনির কারণে ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটি তাদের ৮ দফা দাবী পূরণের লক্ষে গতকাল শনিবার বিকেল ৫টায় খনি এলাকার বাজারে সমাবেশ অনুষ্ঠিত।
প্রাক্তন ইউনিয়ন পরিষদের সদস্য আ: রাজ্জাকের সভাপতিত্বে এবং বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটি আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মশিউর রহমান বুলবুল, সদস্য সচিব মো. রাহেনুল ইসলাম, সদস্য বেনজির ওয়ালিদ, মতিউর রহমান, মো. ফরহাদ হোসেন ও মামুন প্রমূখ।
সমাবেশে বক্তরা বলেন, কয়লা খনির ১ লাখ ৪৪ হাজার টন কয়লা লোপাটের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তারা যেন কোন ভাবেই ছাড় না পায়। পাতড়াপাড়া থেকে বড়পুকুরিয়া হয়ে বৈগ্রাম পর্যন্ত নতুন পাকা রাস্তাটি এবং চৌহাটি হামিদপুর হয়ে ধুলাউধার পর্যন্ত রাস্তাটি পাকা করতে হবে। ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের প্রতিটি পরিবার থেকে খনিতে চাকুরি দিতে হবে। ক্ষতিগ্রস্থ এলাকাবাসী ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
এদিকে ওই সংগঠনের একটি অংশের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সহ-সম্পাদক মো. আরিফুল ইসলাম ইসলাম সুমন ও সহ-সভাপতি সোহেল রানা পৃথকভাবে সাংবাদিকদের বলেন, যারা আজ সমাবেশ ডেকেছে তারা বহিরাগত কিছু লোক নিয়ে সরকারের ভাব মূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ