News Bangla 24 BD | কাটচাঁদপুর বলুহর ডাকাত-তলা মাঠ এলাকায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

কাটচাঁদপুর বলুহর ডাকাত-তলা মাঠ এলাকায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত


 ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে দু-দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে সেলিম হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার মধ্যরাতে উপজেলার বলুহর ডাকাত-তলা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। নিহত সেলিম উপজেলার কাশিপুর এলাকার নুর ইসলামের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, কোটচাদপুর উপজেলার বলুহর ডাকাততলা মাঠ এলাকায় দু-দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখান উপস্থিত হয় পুলিশ। সে সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৪০ বোতল ফেনসিডিল, ৩ শ’ পিস ইয়াবা, ৪ টি মোবাইল সেট ও ১ টি প্রাইভেট কার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি করা নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ