মহেশপুর ভৈরবা এলাকায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা এলাকায় ট্রাকের ধাক্কায় রেজোয়ান (১৩) নামের এক স্কুল নিহত হয়েছে।
রোববার সকালে উপজেলার ভৈরবা এলাকায় এ ঘটনাটি ঘটে।
রেজোয়ান ওই উপজেলার ডালভাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেল যোগে ভৈরবা বাজারে যাচ্ছিল লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র রেজোয়ান। এসময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
গোপালগঞ্জে বালুবাহী ট্রাকসহ ভেঙে পড়ল ব্রিজ, আহত ৫ 