জলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযান টঙ্গীর মাজার ও ব্যাংকের মাঠ বস্তি থেকে ১২ মাদকসেবী আটক
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই অবৈধ অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন জঙ্গী সংঘঠনের সদস্যদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে।
সোমবার বেলা অনুমান ১৩.৩০ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জেএমপি, গাজীপুর টঙ্গী থানাধীন মাজার বস্তি এবং ব্যাংকের মাঠ বস্তি এলাকায় মাদক ক্রয়-বিক্রয় সেবন করা হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা ফাতেমাতুজ জোহরা ও মাদকদব্য নিয়ন্ত্রণ সহকারী পরিচালক এস এম রাসেল নূর এর উপস্থিতিতে টঙ্গী থানাধীন ব্যাংকের মাঠ এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উক্ত এলাকা হইতে বিভিন্ন মাদক ক্রয়-বিক্রয় এবং সেবনকারী ১২ জন আসামী যথাক্রমে ১। মোঃ সোহেল(২৬), পিতা-আইজুদ্দিন খান, সাং-কোদাব মধ্য পাড়া মীরের বাজার, থানা-পূবাইল, জেলা-গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-১১৭/১৮, ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, ২। মোঃ মানিক(৩২), পিতা-মোঃ আঃ কাদের, সাং রেল কোয়ার্টার, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-১২৫/১৮, ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, ৩। আখী আক্তার(২৭), স্বামী-মোঃ কাউসার, সাং-ব্যাংকের মাঠ, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-১১৯/১৮, ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, ৪। মোঃ কালু মিয়া(২৩), পিতা-মৃত ইউসুফ মিয়া, সাং-কেরানীর টেক, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-১২১/১৮, ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, ৫। আলমগীর(৩৫), পিতা-মৃত এরশাদ, সাং-ব্যাংকের মাঠ বস্তি, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-১২২/১৮, ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, ৬। মোঃ খোকন(৪০), পিতা-মৃত আলতাফ আলী, সাং-মাচিমপুর, থানা-টঙ্গী, জেলা-গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-১১৬/১৮, ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড, ৭। মোঃ মনির(২৪), পিতা-মৃত আঃ সালাম, সাং-নতুন বাজার, থানা-টঙ্গী, জেলা-গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-১২৩/১৮, ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৮। আলেয়া(২৬), স্বামী-জুয়েল, সাং-কেরানীর টেক বস্তি, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-১১৮/১৮, ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ৯। মোঃ রিপন আলী, পিতা-মৃত হযরত আলী, সাং-মরকুন, টেক পাড়া, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-১২৭/১৮, ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১০। মোঃ ইসমাইল হোসেন(৩৫), পিতা-মৃত বদন শেখ, সাং-মাজার বস্তি, থানা-টঙ্গী পশ্চিম, জেলা-গাজীপুর, মোবাইল কোর্ট, মামলা নং-১২৮/১৮, ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১১। মোঃ জসিম উদ্দিন(৩৫), পিতা-মৃত আঃ রসিদ, সাং-৯নং সেক্টর, থানা-উত্তরা পশ্চিম, জেলা-ঢাকা, মোবাইল কোর্ট মামলা নং-১২৬/১৮, ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, ১২। মোঃ রুবেল(২০), পিতা-মৃত আছর উদ্দিন, সাং-ব্যাংকের মাঠ, থানা-টঙ্গী পূর্ব, জেলা-গাজীপুর, মোবাইল কোর্ট মামলা নং-১২৪/১৮, ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করে আসিতেছিল। উক্ত অভিযান শেষে ধৃত ১২ জন আসামীদেরকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা ফাতেমাতুজ জোহরা কর্তৃক মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনরে ২৬ ধারা মোতাবেক ধৃত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের জন্য বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ০৬ (ছয়) মাস এবং সর্বনি¤œ ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদানপূর্বক গাজীপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 