মানববান্ধব পুলিশিং ব্যবস্থা প্রবর্তন করতে চাই –এসপি শামসুন্নাহার
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন বাংলাদেশের অগ্রযাত্রার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মাদক ও জঙ্গীবাদ। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। সামাজিক দায়িত্ববোধ থেকে আমাদের এ যুদ্ধে শামিল হতে হবে। শুধু পুলিশের মাধ্যমে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস দমন করা যাবে না। এ জন্য সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আমরা মানববান্ধব পুলিশিং ব্যবস্থা প্রবর্তন করে জনগণের সেবা করতে চাই।
সোমবার বিকেলে পুলিশ সুপার জেলা শহরে অবস্থিত শহীদ শিক্ষা পরিবারের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শহীদ শিক্ষা পরিবারের উপদেষ্টা এরশাদ হোসেন চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, অধ্যাপক ডা. লোকমান হোসেন, এড. মোঃ আব্দুল আউয়াল ও শহীদ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শহীদুল ইসলাম শহীদ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 