News Bangla 24 BD | টঙ্গীতে ফুটপাত দখলমুক্ত অভিযানে হকারদের ধাওয়ায় ট্রাফিক পুলিশের ৩ সহযোগি আহত - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

টঙ্গীতে ফুটপাত দখলমুক্ত অভিযানে হকারদের ধাওয়ায় ট্রাফিক পুলিশের ৩ সহযোগি আহত


মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : রোববার রাতে টঙ্গী চেরগআলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশের ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করার সময় মেয়র জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের কর্মী ট্রাফিক পুলিশের সহযোগীদের সাথে হকারদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ ট্রাফিক পুলিশের সহযোগী আহত হন। এনিয়ে এলঅকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, মেয়র জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের কর্মী ট্রাফিক পুলিশের সদস্যরা ফুটপাত থেকে হকারদের দোকান সরিয়ে নিয়ে বললে তাদের সাথে হকারদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ফুটপাত ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে ট্রাফিক পুলিশদের ধাওয়া করে এবং ট্রাফিক পুলিশ সহযোগীদের সাবেক টঙ্গী পৌরসভার অভ্যন্তরে ঢুকিয়ে আটকে রাখে। এসময় ফুটপাতের হকাররা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র জাহাঙ্গীর আলম টঙ্গীতে ছুটে এসে অবরুদ্ধ ট্রাফিক পুলিশ সহযোগীদের আটকা অবস্থা থেকে উদ্ধার করেন। তাৎক্ষনিক তিনি এর তীব্র প্রতিবাদ করেন এবং ঘটনাস্থলে প্রতিবাদ সভা করে বক্তব্য দেন। এসময় তিনি বলেন, টঙ্গী আব্দুল্লাহপুর ব্রীজ থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটমুক্ত রাখতে সড়কের দু’পাশে ফুটপাত দখলমুক্ত রাখতে যে কোন পদক্ষেপ নেয়া হবে। তিনি স্থানীয় জনগণকে হকার নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম টঙ্গী আব্দুল্লাহপুর ব্রীজ থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে ফুটপাত দখলমুক্ত রাখতে ২৫ দিন মাইকিং শেষে স্থানীয় প্রশাসন উচ্ছেদ অভিযানে নামে। উচ্ছেদ অভিযান সত্ত্বেও সন্ধ্যা থেকে প্রতিদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে চেরাগআলী মার্কেট এলাকায় হকাররা তাদের ভ্যান গাড়ীতে মালামাল নিয়ে দু’পাশে পসরা সাজিয়ে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি করে। এলাকাবাসীরও দাবী ছিল মহাসড়ক যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্ত করা, কিন্তু একটি চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গোষ্ঠী এই আয়োজনকে ভন্ডুল করতে বার বার রাস্তার দু’পাশে হকার বসিয়ে হাজার হাজার টাকা চাঁদাবাজী করছে। ইতিমধ্যে হকার বসানো আর চাঁদা আদায়কে কেন্দ্র করে চাঁদাবাজ চক্রের এক সদস্য হত্যাকান্ডের শিকারও হয়েছে এবং চাঁদাবাজ চক্রটি ওই হত্যাকান্ডকে পুঁজি করে এলাকার নিরীহ লোকজনকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার অীভযোগও রয়েছে। চাঁদাবাজ চক্রের প্রদান সরকার দলীয় একজন মহিলা নেত্রীর সন্ত্রাসী ভাই।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন আরো জানান, স্থানীয় থানা পুলিশের রহস্যজনক নীরবতায় ওই মহিলা নেত্রীসহ তার সন্ত্রাসী ভাই কর্তৃক টঙ্গীর চেরাগআলী ও কলেজ গেইট এলাকায় ফুটপাত দখল করে যে চাঁদাবাজি চলছে তা বন্ধসহ এলাকাটিকে যানজট মুক্ত এবং হকার মুক্ত করার জোর দাবী জানান।
এদিকে মুঠোফোনে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়কে যানজটমুক্ত রাখতে ফুটপাতে অবৈধ দখল দারিত্ব বন্ধে যে কোন পদক্ষেপ নেয়া হবে। সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি। এব্যাপারে সিটি কর্পোরেশনের বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন। তিনি ফুটপাতে অবৈধ দখল দারিত্ব বন্ধে সিটিবাসিকে এগিয়ে আসারও আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ