ভাওয়াল জাতীয় উদ্যানে সর্পদ্বীপ
তানজেরুল ইসলাম : চারিদিকে সবুজের সমারোহ। পাখিদের কিচিরমিচিরে এক নৈস্বর্গিক আবহ। স্বচ্ছ জলের ১৩ কিলোমিটারের দীর্ঘ লেকের ধারে বিভিন্ন প্রজাতির বৃক্ষ। সবুজে সেজেছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ভাওয়াল জাতীয় উদ্যান। অনেকের কাছে এই উদ্যান ন্যাশনাল পার্ক বা শালবন নামে পরিচিত। ঢাকা থেকে উত্তরে প্রায় ৪০ কিলোমিটার দূরে গাজীপুরে ৫,০২২ হেক্টর জায়গা জুড়ে এ উদ্যান। উদ্যানে আসা দর্শনার্থীদের মতে গত কয়েক বছরে বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়নে ভাওয়াল জাতীয় উদ্যান ফিরে পেয়েছে হারানো ঐতিহ্য ও গৌরব। দর্শনার্থীদের সংখ্যাও বেড়েছে। এরই ধারাবাহিকতায় এবার এই উদ্যানে সর্পদ্বীপ গড়ে তোলা হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, উদ্যানের অর্কিড রেস্টহাউজের পশ্চিম দিকে চারিদিকে স্বচ্ছ জলের লেক। মাঝখানে দেড় একরের মতো উঁচু ভূমি। এ যেন গহীন অরণ্যেতে জেগে ওঠা এক দ্বীপ। অর্কিড রেস্টহাউজ থেকে দ্বীপটিতে প্রবেশ পথ দর্শনার্থীদের জন্য বেশ চ্যালেঞ্জিং। সরু গাছ দিয়ে সাকো তৈরী করে অর্কিড রেস্টহাউজ থেকে সর্পদ্বীপে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই দীর্ঘ সরু সাকো দূর্বলচিত্তের দর্শনার্থীদের জন্য নয়। পা পিছলে গেলেই সোজা লেকের জলে। তবে পানির গভীরতা কম হওয়ায় ডুবে যাওয়ার ভয় নেই।
পার্ক ও ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম জানান, সর্পদ্বীপের গহীন জঙ্গলে বিষাক্ত বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। এছাড়া আছে গুইসাপ, সাজারু ও বেজিসহ বিভিন্ন প্রজাতীর বন্যপ্রাণী। দ্বীপের গহীন জঙ্গলে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করে সাইনবোর্ড লাগানো হয়েছে। দ্বীপের উন্মুক্ত স্থানে গাছের সঙ্গে টানানো হয়েছে দোলনা। প্রকৃতিক ভাবে ছাউনি তৈরী করা হচ্ছে। গাছের গুড়ি দিয়ে দর্শনার্থীদের বসার জন্য টুল তৈরী করা হচ্ছে। সর্পদ্বীপটি দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় করতে উদ্যানে আসা দর্শনার্থীদের মতামত নেয়া হচ্ছে। ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সরক্ষণের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ.এস.এম জহির উদ্দিন আকন সর্পদ্বীপ তৈরীর কার্যক্রম নিয়মিত পরিদর্শন করছেন। খুব শিগগিরই দ্বীপটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 