News Bangla 24 BD | ঝিনাইদহে খানা শুমারি উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঝিনাইদহে খানা শুমারি উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি


 ঝিনাইদহঃ
ঝিনাইদহে খানা তথ্যভান্ডার শুমারি উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যলয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই যায়গায় গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে গণনার উদ্ধোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহিদ হোসেন, ঝিনাইদহ পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক রফিকুল ইসলামসহ শুমারী কাজে নিয়োজিত জোনাল অফিসার, সুপারভাইজার ও গণনাকারীগন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) প্রকল্পের উদ্দ্যেগে জেলার ৬টি উপজেলায় এ কার্যক্রম চলবে। ঝিনাইদহ জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, ২৭ সেপ্টম্বর থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর ২০১৮ পর্যন্ত বিভিন্ন খানায় গিয়ে তথ্য সংগ্রহ করবে গণনাকারীরা। এসময় তথ্য প্রদানের জন্য জাতীয় পরিচয় পত্র ও জন্মসনদ তথ্য সংগ্রহকারীকে দেখাতে হবে। এজন্য জেলায় জেলা শুমারী সমন্বয়কারী ২ জন, উপজেলা শুমারী সমন্বয়কারী ৬জন, জোনাল অফিসার ৭৪ জন, সুপারভাইজার ৪৩৯ জন ও গণনাকারী ২৩৭২ জন নিয়োগ দেওয়া হয়েছে বেল তিনি আরো জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ