News Bangla 24 BD | ৩১০ বোতল ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে একজন আটক - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

৩১০ বোতল ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে একজন আটক


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই অবৈধ অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন সদস্যদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে।
রোববার অনুমান ১৩.৩০ ঘটিকার সময় র‌্যাব-১, স্পেশালাইজ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ডিএমপি, ঢাকা দক্ষিণ খান থানাধীন চালাবন এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ডিএমপি, ঢাকা দক্ষিণ খান থানাধীন চালাবন এলাকায় চালাবন মাটির মসজিদের সামনে পাঁকা রাস্তায় উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ লোটন(৩০), পিতা-মৃত জহিরুল হক, সাং-মোড়লপাড়া, বড় বেরাইদ, থানা-বাড্ডা, জেলা-ঢাকা, এ/পি-সাং-চামুরখান মধুজান, থানা-উত্তর খান, জেলা-ঢাকা’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীর দখল হইতে ৩১০(তিনশত দশ) বোতল ফেন্সিডিল, নগদ ৭০০০/- (সাত হাজার) টাকা এবং ০২ (দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, সে দীর্ঘদিন ধরিয়া ভারতের বিভিন্ন চোরাই পথে ফেন্সিডিল বাংলাদেশে আনিয়া ঢাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। ধৃত আসামী ভারতের বিভিন্ন চোরাইপথ দিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল আনায়ন পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (২) ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ