News Bangla 24 BD | গাজীপুরে মালবাহী পিকাপ ডাকাতি, আটক-৪ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

মিলন শেখ : গাজীপুরে মালবাহী পিকাপ ভ্যানে ডাকাতি করে পালানোর সময় চার ডাকাতকে আটক করেছে হোতাপাড়া ফাঁড়ি পুলিশ। আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো- গাজীপুর সদরের ভবানিপুর গুচ্ছু গ্রামের মৃত: আব্দুল আউয়ালের ছেলে আনোয়ার হোসেন আনু (২০), একই জেলার ভাওয়াল মির্জাপুর পানিশাইল এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুল আলিম (৩০), ময়মনসিংহ নান্দাইল আতকাপাড়া এলাকার মৃত: কুদ্দুছ মিয়ার ছেলে শহিদ মিয়া (২৭), কিশোরগঞ্জ, কটিয়াদি কাজিরচর এলাকার মৃত: তমিজউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৮)।
গাজীপুরের জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের ৩নং গেইটের সমনের রাস্তায় চলন্ত পিকাপের গতি রোধ করে ডাকাত দল। পরে ড্রাইভারকে গাছের সাথে বেঁধে মালবাহী পিকাপ ডাকাতি করে পালানোর চেষ্টা করে ডাকাত দলটি। খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। ৩০ সেপ্টেম্বও রোববার ভোর রাতে হালডোবা এলাকায় ডাকাতি করা পিকাপভ্যানসহ চার ডাকাতকে আটক করতে সক্ষম হন পুলিশ দল। এ সময় ডাকাত দলের কাছ থেকে ডাকিতি করা মালবাহী পিকাপভ্যান, চারটি রামদা ও ১৩টি মোবাইল সেট উদ্ধার করা করে। ডাকাতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ