কালিগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
কালীগঞ্জ প্রতিনিধি : নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এ মানববন্ধনে অংশগ্রহন করে।
সরেজমিনে দেখা গেছে, নিরাপদ সড়কের দাবিতে উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের হাতে ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক সংক্রান্ত নানা সচেতনতামূলক বক্তব্য সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে শহীদ ময়েজউদ্দিন সড়কের এক পাশে শান্তিপূর্ণ অবস্থান নেয়। এ সময় তাদের সাথে এসে যোগ দেয় ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও পথচারী। সড়কে আধা ঘন্টা অবস্থানের পর শিক্ষার্থীরা পূনরায় ক্লাসে ফিরে যায়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, এটা সরকারী জনসচেতনতামূলক কর্মসূচি। আর এতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব বিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে আধা ঘন্টা অবস্থান নেয়।

ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 