জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রির সময়সীমা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইনকোর্স নম্বর এন্ট্রি করা যাবে আগামী ১৭ জুন পর্যন্ত। আজ রোববার (১৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু শিক্ষার্থী কোর্স কোড–সংক্রান্ত ত্রুটির কারণে সময়মতো রেজিস্ট্রেশন কার্ড না পাওয়ায় নির্ধারিত সময়ে ইনকোর্স নম্বর অনলাইনে জমা দিতে পারেননি। এ ছাড়া কিছু ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণে নির্ধারিত সময়ের মধ্যে নম্বর এন্ট্রি করা সম্ভব হয়নি। এসব বিষয় বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত ৭ এপ্রিল প্রকাশিত ইনকোর্স নম্বর ইনপুট–সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ইনকোর্স নম্বর এন্ট্রি ছাড়া পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তালিকায় কোনো পরীক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত হবে না। তাই সংশ্লিষ্ট কলেজ ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর ইনকোর্স নম্বর এন্ট্রির সফ্টওয়্যার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ফলে পরবর্তী সময়ে আর কোনো আবেদন বা নম্বর এন্ট্রির সুযোগ থাকবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল
প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ
ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ শুরু ৩০ এপ্রিল
ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর 