ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস-প্রেসিডেন্ট ও কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। আজ বুধবার (১০ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্ভিদবিজ্ঞান ভবনের সেন্ট্রাল গ্যালারিতে তিনি এ উদ্বোধন ঘোষণা করেন। এর আগে কার্জন হল এলাকায় একটি বৃক্ষরোপণ করে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ শুরু ৩০ এপ্রিল
ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন 