শেখ হাসিনার জন্মদিনে গাজীপুরের মেয়র কোটালী পাড়ায়
ইমন খান : দেশরত্ম শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাজীপুর সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। সেখানে তিনি স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে শেখ হাসিনার জন্মদিন পালন করেন। শেখ হাসিনার জন্মদিনে তার সংসদীয় আসনে মেয়র জাহাঙ্গীর আলম নৌকার পক্ষে কথা বলেন এবং তার জন্য দোয়া কামনা করেন। এ সময় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা মেয়রকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন- কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, পৌর মেয়র কামাল হেসেন শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান, সাবেক পৌর মেয়র অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ভাইস চেয়ারম্যান আতিয়ার রহমান হাজরা, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নারায়ণ চন্দ্র দাস, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মুন্নাসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 