ইলেকট্রনিক্স পন্য রফতানীর জন্য সরকার নগদ সহয়তা দিবে ……..বাণিজ্যমন্ত্রী
কালিয়াকৈর প্রতিনিধি : বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ওয়ালটন কারখানায় এসে আমি মুগ্ধ, অভিভুত, গর্বিত। ওয়ালটন শুধু বাংলাদেশের বড় শিল্পপ্রতিষ্ঠান নয়, বরং আর্ন্তজাতিক বিশ্বে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। খুব শিঘ্রই ওয়ালটন বিশ্ব বাজারে মর্যাদাশীল ব্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করবে। ইলেকট্রন্কিস পন্য রফতানীর জন্য সরকার নগদ সহয়তা দিবে। ওয়ালটনের অনেক নাম শুনেছি, প্রশংসা শুনেছি। আজ স্বচক্ষে দেখলাম। প্রতিটি পন্যের উৎপাদন ইউনিট ঘুরে ঘুরে যা দেখলাম তা অকল্পনীয়। ওয়ালটনের প্রত্যেক ইউনিট সাজানো গোছানো। ওয়ালটন তাদের মেধা, শ্রম দিয়ে সব কিছু তৈরী করেছে। মন্ত্রী রোববার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয়ে নবনির্মিত ওয়ালটন রেফ্রিজারেটরের গ্লাস ডোর ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট উদ্ধোধনকালে ওই সব কথাগুলো বলেন।
বাণিজ্যমন্ত্রী গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ প্রাঙ্গনে পৌঁছান। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম আশরাফুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম এবং ওয়ালটন গ্রুপের ডিরেক্টর রাইসা সিগমা হিমা প্রমূখ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর হুমায়ূন কবির এবং এস এম জাহিদ হাসান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর গোলাম মোর্শেদ, অপারেটিভ ডিরেক্টর ফিরোজ আলমসহ উর্ধতন কর্মকর্তাগণ।
কারখানা কমপ্লেক্সে পৌঁছে বাণিজ্যমন্ত্রী ওয়ালটন প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন। এরপর তিনি ওয়ালটন রেফ্রিজারেটরের গ্লাস ডোর ম্যানুফ্যাকচারিং প্রজেক্টের উদ্বোধন করেন। পরে তিনি ওয়ালটন রেফ্রিজারেটর, কম্প্রেসর, টেলিভিশন, এয়ারকন্ডিশনার ইত্যাদি পণ্যের বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকার নিরাপত্তায় ১৮ হাজার পুলিশ মোতায়েন
৬ রাতে কর্ণফুলী টানেলে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে 