গাজীপুরে অনুপ্রেরণা-১৯ মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের উদ্বোধন
ফিরোজা নাজনীন বাঁধন : জেলা প্রশাসনের উদ্যোগে গাজীপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে শনিবার বিকেলে ‘অনুপ্রেরণা-১৯’ নামে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এড. আকম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে ও পায়রা উড়িয়ে ওই ভাস্কর্যের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সেনা প্রধান কে এম শফিউল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, গাজীুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও জাপা নেতা আলহাজ¦ মোঃ আব্দুস ছাত্তার মিয়া, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ রমিজ উদ্দিন মাস্টার, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এড. মোঃ ওয়াজ উদ্দিন মিয়া ও গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলামসহ গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : ১৯৭১ সালের ১৯ মার্চ মহান স্বাধীনতা যুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবসকে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নিকট পৌছে দেয়ার লক্ষেই এই ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 