News Bangla 24 BD | পার্বতীপুরে চার হাজার হিন্দু পরিবারের জন্য শ্মশানঘাটের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

পার্বতীপুরে চার হাজার হিন্দু পরিবারের জন্য শ্মশানঘাটের উদ্বোধন


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে রামচন্দ্রপুর ও পশ্চিম ঢাকুলার দুই গ্রামের প্রায় চার সহ¯্রাধিক হিন্দুধর্মালম্বীদের মৃতদেহ দাহনের জন্য শ্মশান ঘাটের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ লাশ দাহের বিড়ম্বনা দেখে স্থানীয় যমুনা নদীর পাড়ে রামচন্দ্রপুর গ্রামের পঞ্চানন রায়ের পুত্র বীর মুক্তিযোদ্ধা শ্রী যুক্ত বাবু রেবতী চন্দ্র রায় ১০শতক জমি শ্মশান ঘাটের নামে দান করেন। রোববার বেলা ১২টায় উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ও ঢাকুলা গ্রামের যমুনা নদীর তীরে বেল গাছের চারা রোপন করে এর উদ্বোধন করেন জমিদাতা। এসময় উপস্থিত শ্মশান ঘাট কমিটির সভাপতি শ্রী কমল চন্দ্র রায় (মাস্টার), সাধারণ সম্পাদক শ্রী অমৃত রায়সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। এদিকে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান সরকার আনিছ বলেন, ইতোমধ্যে এডিপি হতে বরাদ্দ প্রদান করা হয়েছে। এর ফলে দু’ গ্রামের হিন্দু পরিবারের লাশ দাহ করতে কোন সমস্যা হবে না বলে মনে করছেন ভুক্তভোগীরা। এতে এলাকার পরিবারদের মধ্যে আনন্দের ঢল নেমেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ