News Bangla 24 BD | উন্নয়নে দেশের সকল শ্রেণি পেশার মানুষের ভূমিকা রয়েছে -মেহের আফরোজ চুমকি - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

উন্নয়নে দেশের সকল শ্রেণি পেশার মানুষের ভূমিকা রয়েছে –মেহের আফরোজ চুমকি


কালীগঞ্জ প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। আর এ উন্নয়নের গতি কেউ রোধ করতে পারবে না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শণই হচ্ছে বাংলাদেশের উন্নয়ন। আর এ উন্নয়নে দেশের সকল শ্রেণি পেশার মানুষের ভূমিকাও রয়েছে অপরিসীম। তিনি শনিবার সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত উন্নয়ন র‌্যালী শেষে বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে মেলার সমপানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ নয় বছর দেশ পরিচালনার কারণে দেশে অনেক উন্নয়ন হয়েছে। দেশের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। জীবন মানের উন্নয়ন হয়েছে। খাদ্য ও বিদ্যুৎ ঘাটতি কমেছে। রাস্তা-ঘাট উন্নয়ন হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা আব্দুল গণি ভূঁইয়া, পরিমল চন্দ্র ঘোষ প্রমুখ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল হাসনাত মহিউদ্দন, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. শফিউল কাদের নান্নু, পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম বাদল মিয়া, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী উন্নয়ণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরে উন্নয়ণ মেলায় বিজয়ী সেরা তিনটি স্টলকে পুরস্কার বিতরণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ