News Bangla 24 BD | ঝিনাইদহে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


 ঝিনাইদহ ঃ
সরকারি চাকুরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

সোমবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মকবুল হোসেন, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা লোটন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির জেলা সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক মেহেদী শাহআলম, হরিনাকুন্ডু উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল জোয়ার্দ্দার। এসময় বলেন, স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি চাকুরিতে কোটা বাতিলের ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে। তারা, প্রজ্ঞাপন বাতিল করে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুন:বহালের দাবি জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ