News Bangla 24 BD | শৈলকুপায় ছাত্রাবাস থেকে শিবির কর্মী গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

শৈলকুপায় ছাত্রাবাস থেকে শিবির কর্মী গ্রেফতার


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দননগর এলাকার একটি ছাত্রাবাস থেকে সাখাওয়াত হোসেন (২৪) নামের এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে আনন্দনগর এলাকার রাফি ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাখাওয়াত হোসেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার আমশোলা গ্রামের আবু সাঈদের ছেলে। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, রাতে সেখানে অভিযান চালিয়ে ১ টি মোবাইল, ১ টি ল্যাপটপ, ১০ পিচ পাঞ্জাবী, ছাত্রশিবিরের সাথী সহায়িকা বই, সদস্য ফরম, টাকা সংগ্রহের রেজিস্ট্রার ও ইসলামী বই জব্দ করা হয়। সাখাওয়াত হোসেন কর্মী বাড়ানোর জন্য ছাত্রদের দাওয়াত দিয়ে খাওয়াত এবং পাঞ্জাবী উপহার দিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ