পার্বতীপুরে জাতীয় কন্যা শিশু দিবস ও বাল্যবিবাহ নিরোধ দিবস ২০১৮ পালিত
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকে
“থাকলে কন্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত” এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে র্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ অফিসার্সক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক। বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক, উপজেলা মহিল বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, ক্রাইম রিপোর্টার এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মিজানুর রহমান মিজান প্রমূখ। পরে বাল্যবিবাহ নিরোধ দিবস ২০১৮ উপলক্ষে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 