News Bangla 24 BD | জাবি-জিইউএএস দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার সমঝোতা চুক্তি স্বাক্ষর - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

জাবি-জিইউএএস দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার সমঝোতা চুক্তি স্বাক্ষর


জাবি প্রতিনিধি: সাগর কর্মকার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের দ্যা গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর এডভান্স স্টাডিজ (জিইউএএস)-এর দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এবং জাপানের দ্যা গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর এডভান্স স্টাডিজ-এর পক্ষে স্কুল অব এডভান্স সায়েন্সের ডিন অধ্যাপক ড. আকিরা সাসাকি চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটপতঙ্গ শাখার শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ জাপানের দ্যা গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর এডভান্স স্টাডিজ-এ প্রজাপতিসহ বিভিন্ন প্রজাতির কীটপতঙ্গ নিয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের অফিস কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ