‘মাদককে না বলি, সুস্থ সামাজিক পরিবেশ গড়ি’ শ্লোগানে ঝিনাইদহে মাদক বিরোধী সাইকেল র্যালি
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
‘মাদককে না বলি, সুস্থ সামাজিক পরিবেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধী সাইকেল র্যালি হয়েছে। ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের গ্রীন এনভায়রনমেন্ট কনসার্স সেলের শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার (০৯ অক্টোবর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। র্যালিটি শহর থেকে শুরু হয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর উপজেলা হয়ে মহেশপুর বীরশ্রেষ্ট হামিদুর রহমান কলেজে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী পথনাটক। ৫০ কিলোমিটার এই র্যালিতে পলিটেকনিক ইন্সটিটিউটের ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। মাদক বিরোধি বিরোধী সচেতনতা বৃদ্ধি ও যানবাহনের দুষণমুক্ত ভ্রমণ এ আয়োজনের উদ্দেশ্য।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 