‘তামাক ব্যবসার সম্প্রসারণ নয়, চাই নিয়ন্ত্রন’ শ্লোগানে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
‘তামাক ব্যবসার সম্প্রসারণ নয়, চাই নিয়ন্ত্রন’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মডার্ন মোড়ে কর্মসূচীর আয়োজন করে এইড ফাউন্ডেশন ও পদ্মা সমাজ কল্যাণ সংস্থা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তব্য রাখেন, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান, এইডের পরিচালক তন্ময় কুন্ডু, তাবিনাজ এর নাসরিন সুলতানা, দোয়া বখসসহ অন্যান্যরা। এসময় বক্তারা, তামাক নিয়ন্ত্রণে বিড়ি-সিগারেটসহ তামাকজাত পণ্যের কর বৃদ্ধিসহ এর কুফল সম্পর্কে জনগনকে সচেতন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 