News Bangla 24 BD | ঝিনাইদহে মাদক ক্রয়-বিক্রয় অবস্থায় ফেন্সিডিলসহ মা-মেয়ে আটক - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঝিনাইদহে মাদক ক্রয়-বিক্রয় অবস্থায় ফেন্সিডিলসহ মা-মেয়ে আটক


ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়া এলাকা থেকে ফেন্সিডিলসহ মা ও মেয়েকে আটক করেছে পুলিশ।

বুধবার মহিলা কলেজপাড়া এলাকার মাদ্রাসা সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো-মাগুরার পারনান্দুয়ালী গ্রামের মৃত আবু বক্করের স্ত্রী রোকেয়া বেগম (৫০) ও তার মেয়ে ফাতেমা বেগম (৩৫)। ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহিলা কলেজপাড়া এলাকার মাদ্রাসা সড়কের একটি বাড়িতে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ ওই দুই জনকে আটক করে। আটককৃতরা শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ