কালিয়াকৈর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে আবারো ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিশ^াসপাড়া এলাকায় মঙ্গলবার বিকালে এঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের নার্সারী ক্লাশের ছাত্রী।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া জেলার পারবতীপুর থানার উনচুরকী এলাকার জনৈক ব্যাক্তি পরিবারসহ কালিয়াকৈর উপজেলার বিশ^াসপাড়া এলকায় ভাড়া থেকে রাজ মিস্ত্রি এবং তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করে। মঙ্গলবার বাবা-মা দু’জনেরই কাজ সেরে বাসায় ফিরতে দেরি হয়। বিকালে মেয়েটি প্রাইভেট শেষ করে বাসায় ফেরার পথে জসিমের মুদি দোকানের সামনে পৌছালে জসিম উদ্দিন (৩৫) জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে ওই শিশুকে দোকানের ভিতর ধর্ষণ করে।
স্থানীয় লোকজন শিশুটির ডাকচিৎকারে ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে স্থানীয়রা অসুস্থ্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এবিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজা মিয়া বলেন, ধর্ষিতাকে মেডিকেল টেষ্টের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষককের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 