News Bangla 24 BD | কাপাসিয়ায় তারেক জিয়ার ফাঁসির দাবিতে মিছিল করেছে যুবলীগ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

কাপাসিয়ায় তারেক জিয়ার ফাঁসির দাবিতে মিছিল করেছে যুবলীগ


কাপাসিয়া প্রতিনিধি : ২১ আগস্ট গ্রেনেড হামালা মামলার রায়কে কেন্দ্র করে কাপাসিয়ায় তারেক জিয়ার ফাঁসির দাবিতে মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (১০ অক্টোবর) বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বাজার ও বাসস্ট্যান্ড রোডের উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।
এসময় যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম বলেন, আমদের দীর্ঘদিনের প্রত্যাশিত গ্রেনেড হামলা মামলার রায় ঘোষাণা করা হয়েছে। যুবলীগের পক্ষ থেকে বিএনপি-জামায়াতের সব ধরনের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকে রুখে দিতে আমরা রাজপথে অবস্থান নিয়েছি। রায়কে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা আমরা বরদাস্ত করবো না। যদি কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করে তাদের প্রতিহত করতে যুবলীগের নেতকর্মীরাই যথেষ্ট।
এছাড়া রায়কে কেন্দ্র করে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে কাপাসিয়ায় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত ছিলেন বলে দলের পক্ষথেকে জানানো হয়।
উপজেলা আ’লীগ কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ দর্জী, জাতীয় শ্রমিক লীগ সভাপতি আব্দুল কাদিও ফকির, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, কলেজ শাখা সভাপতি মাহমুদুল হাসান মামুন মহিলালীগ সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা রুহিতা প্রমূখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ