গাজীপুরে ডিএসকে’র উদ্যোগে নারী গৃহ উদ্যোক্তাদের সুবিধা বৃদ্ধির লক্ষে মত বিনিময়
বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ্য স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) বোর্ডবাজার এলাকায় মোল্লা কনভেনশন সেন্টারে গৃহ উদ্যোক্তা ও কুটির শিল্পে নিয়োজিত মহিলাদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরবরাহকারীদের সাথে সম্পর্ক উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-২ এর আঞ্চলিক কর্মকর্তা (ডিএস) মাহবুবা বিলকিস।
বেসরকারি সংস্থা অক্সফাম এর অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত তানজিলা। ভিডিও প্রজেকশনের সাহায্যে প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরেন সমন্বয়কারি তাহমিনা কবীর। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর পুষ্প আক্তার মায়া, স্থানীয় মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মায়া, সাংবাদিক কাজী মোসাদ্দেক হোসেন ও লাভলু মিয়া প্রমুখ। সভায় গৃহ উদ্যোক্তা, পোষাক কারখানার প্রতিনিধি, পোষাক ও অর্ডার সরবরাহকারি, টেইলার্সের মালিক, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 