News Bangla 24 BD | ঝিনাইদহে সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবিতে পরিবহণ শ্রমিকদের মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

ঝিনাইদহে সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবিতে পরিবহণ শ্রমিকদের মানববন্ধন


ঝিনাইদহঃ
সড়ক পরিবহণ আইন আংশিক সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পরিবহণ শ্রমিকরা। বৈরী আবহওয়া উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচী পালন করে তারা। এতে জেলার, বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহণের শ্রমিকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রোকনুজ্জামান রানু, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সদস্য আমজাদ হোসেনসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, সদ্য পাশ হওয়া সড়ক পরিবহণ আইনের কিছু কিছু স্থানে শ্রমিক স্বার্থ বিরোধী হয়েছে। তারা দ্রুত এই আইন সংশোধনের দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ