ঝিনাইদহে রেল লাইনের দাবিতে র্যালি ও সমাবেশ
ঝিনাইদহঃ
ঝিনাইদহে রেল লাইনের দাবিতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রেলপথ বাস্তবায়ন সংগ্রাম কমিটির আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হাফিজ ফারুক, জীবন কুমার বিশ্বাস, নাজিম উদ্দিন জুলিয়াস রেলপথ বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত এবং পদ্মাসেতু হয়ে মাগুরা পর্যন্ত রেল লাইন সংযোগের দাবি জানান। পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেনের কাছে স্মারণলিপি পেশ করেন তারা। এ সময় জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত 