News Bangla 24 BD | সরকারী স্কেলে বেতন পাবে কওমী মাদ্রাসার শিক্ষকরাও -আ.ক.ম মোজাম্মেল - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!

সরকারী স্কেলে বেতন পাবে কওমী মাদ্রাসার শিক্ষকরাও —আ.ক.ম মোজাম্মেল


কালিয়াকৈর প্রতিনিধি : কওমী মাদ্রাসার শিক্ষকগণ এখন থেকে সরকারী স্কেলে বেতন ও সুবিধাদী ভোগ করবেন। এই কওমী মাদ্রাসাগুলো আগে অবহেলিত ছিল কিন্তু আমাদের সরকারের আন্তরিকতায় আজ সরকারী সকল সুবিধা পাচ্ছে। কথাগুলো বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১আসনের সাংসদ আলহাজ্ব এড. আ.ক.ম. মোজাম্মেল হক। তিনি শুক্রবার চান্দরা ডাইনকিনিস্থ বায়তুস সালাম মাদ্রাসা পরিদর্শনকালে রাষ্ট্রিয় উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে সরকারের সাফল্য তুলে ধরেন। তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশকে উন্নতির স্বর্ণ শিখরে পৌছাতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দেবার জন্য সকলের প্রতি আহবান জানান।
মাদ্রাসা পরিদর্শন ও জুম্মার নামায শেষে ওলামায়ে কেরামগনের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থতি ছিলেন, বায়তুস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মালেক, জেলা আওয়াামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, উপজেলা আওয়াামী লীগের সাধারন সম্পাদক মুরাদ কবীর জেলা আওয়ামীলীগ নেতা এড, বেলায়তে হোসেন বাবু, মোশারফ হোসেন সিকদার, শিকদার জহিরুল ইসলাম জয়, মজিবুর রহমান ইয়াসিন,হাজী আব্দুল খালেক, সহ স্থাণীয় আওয়াামী লীগের নেতা কর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ